Google search engine

ইসরায়েলে হিজবুল্লাহর ড্রোন হামলায় আহত ৬৭

উত্তর ইসরায়েলের বিনিয়ামিনা অঞ্চলে ড্রোন হামলায় ৬৭ জন আহত হয়েছে।

এক বিবৃতিতে স্বেচ্ছাসেবক জরুরি প্রতিক্রিয়া সংস্থা ইউনাইটেড হাটজালাহ বলেছে, আহতদের অবস্থা গুরুতর থেকে হালকা পর্যন্ত এবং আহত সবাইকে অ্যাম্বুলেন্স কিংবা হেলিকপ্টারে করে পাঁচটি আঞ্চলিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ইসরায়েলি মিডিয়ার ফুটেজে দেখা গেছে আহতদের হেলিকপ্টারসহ জরুরি যানবাহনে সাহায্য করা হচ্ছে। ইসরায়েলি মিডিয়া এই হামলায় ৬৭ জন আহত হয়েছে জানিয়ে বলেছে, চারজনের অবস্থা জটিল এবং অন্য পাঁচজন গুরুতর আহত হয়েছেন।

ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ হামলার দায় স্বীকার করে বলেছে, ইসরায়েলের রাজধানী তেল আবিব এবং হাইফার মধ্যে অবস্থিত এলাকায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) গোলানি ব্রিগেডের একটি প্রশিক্ষণ শিবির লক্ষ্য করে তারা এ হামলা চালিয়েছে।

সশস্ত্র গোষ্ঠীটির মিডিয়া অফিস বলেছে, গত বৃহস্পতিবার দক্ষিণ লেবানন এবং বৈরুতে ইসরায়েলি হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে।

হিজবুল্লাহ বলেছে, তারা উত্তর ইসরায়েলের শিবিরটিকে লক্ষ্য করে এই হামলার জন্য ‘এক ঝাঁক ড্রোন’ ব্যবহার করেছে।

ইসরায়েলি সেন্সরশিপের কারণে মিডিয়াগুলো এই হামলায় ঠিক কোথায় বা কী লক্ষ্যবস্তু করা হয়েছিল তা বলতে পারেনি তবে কিছু মিডিয়া বলেছে, লেবানন থেকে করা হামলাটিতে একটি নিম্ন-স্তরের ড্রোন ব্যবহার করা হয়েছিল – একটি অপেক্ষাকৃত অপ্রত্যাশিত অস্ত্র যা প্রাথমিক সতর্কতা অ্যালার্ম সক্রিয় করেনি বলে মনে হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest