Google search engine

অভিষেকে বাংলাদেশের সহকারী হাইকমিশনার কাজী জিয়াউল হাসান

কমিউনিটির বিভিন্ন বিষয় বিশ্বের কাছে তুলে ধরতে সহায়ক ভূমিকা রাখছে নেবট্রা

অত্যন্ত আনন্দঘন পরিবেশে যু্ক্তরাজ্যের নর্থ ইংল্যান্ড বাংলাদেশী টিভি রিপোটার্স অ্যাসোসিয়েশন (নেবট্রা)-এর জমকালো অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে নর্থ ইংল্যান্ডের ওল্ডহ্যাম শহরে দি এম্পায়ার সুইট ব্যাংকুয়েটিং হলে গত ১৫ অক্টোবর মঙ্গলবার।

নেবট্রা’র নব-নির্বাচিত সভাপতি এম জি কিবরিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মওদুদ আহমদের পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন নেবট্রা’র প্রচার সম্পাদক খালেদ আহমেদ।

অভিষিক্ত কমিটিকে পরিচয় করিয়ে দেন নেবট্রা’র উপদেষ্টা ফারুক যোশী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের ম্যানচেস্টারে নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার কাজী জিয়াউল হাসান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “সাংবাদিকরা সমাজের দর্পণ। কমিউনিটির বিভিন্ন সমসাময়িক ইস্যু ও প্রেক্ষাপট লেখনী ও উপস্থাপনের মাধ্যমে বিলেতের বাংলাদেশী কমিউনিটি ও বিশ্বের কাছে তুলে ধরতে সহায়ক ভূমিকা পালন করছে নেবট্রা।”

নর্থ ইংল্যান্ডে প্রতিষ্ঠিত নেবট্রা’র ভূমিকার ভূয়সী প্রশংসা করে কাজী জিয়াউল হাসান আরো বলেন, “নর্থ ইংল্যান্ডের বাংলাদেশী সকল কমিউনিটির কর্মকাণ্ডকে তুলে ধরতে অগ্রণী ভূমিকা পালন করছে নেবট্রা।”

বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশন অব্যাহত রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউকে বাংলা প্রেসক্লাবের সভাপতি রেজা আহমদ ফয়সল চৌধুরী, ওল্ডহ্যাম-এর ডেপুটি লেফটেন্যান্ট মোজাহিদ খান, ডেপুটি লিডার কাউন্সিলর আব্দুল জব্বার, বিমান বাংলাদেশ ম্যানচেস্টার-এর ম্যানেজার মাহমুদুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্যে রেজা আহমদ ফয়সাল চৌধুরী স্বাধীনতা ও ভাষা আন্দোলনে নর্থ ইংল্যান্ডের প্রবাসী বাংলাদেশীদের গৌরবোজ্জ্বল ইতিহাস তুলে ধরেন এবং এসব ইতিহাস কমিউনিটির কাছে ছড়িয়ে দেওয়ার বিনীত আহ্বান জানান।

ওল্ডহ্যাম কাউন্সিলের ডেপুটি লিডার কাউন্সিলর আব্দুল জব্বার বিমানের যাত্রীসেবা সহ প্রবাসী বাংলাদেশীদের বিভিন্ন ইস্যু তুলে ধরেন এবং এসব সমাধানে বাংলাদেশের সহকারী হাই কমিশনার এবং বিমান ম্যানেজারের দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় বিমান বাংলাদেশ ম্যানচেস্টার-এর ম্যানেজার মাহমুদুর রহমান প্রবাসীদের বাংলাদেশ বিমানের যাত্রীসেবা গ্রহণে জনসচেতনতা তৈরি করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কাউন্সিলর আব্দুল মালিক, কাউন্সিলর মমতাজ আলী আজাদ, লন্ডন বাংলা প্রেস ক্লাবের ট্রেজারার ইব্রাহীম খলিল, আনওয়ার আলী জিতু, ময়নুল আমিন বুলবুল, জামাল উদ্দিন, নজরুল ইসলাম, জাহাঙ্গীর আলম, আলী রেজা, সওকত আলী, ডক্টর আজম খান শামীম, মুজাহিদুর রাহমান, ডি এন কুরেশি, কামাল হোসেন, আবুল কাশেম, লিটন আহমেদ চৌধুরী, রুহুল আমিন রুহেল, গোলাম মওলা চৌধুরী নিক্সন।

নেবট্রা’র উপদেষ্টাদের মধ্য থেকে বক্তব্য রাখেন আফজাল রাব্বানি, গনি আহমেদ চৌধুরী, মুমিন খান, এম জুনেল আহমেদ, শিপার মিয়া।

নেবট্রা’র সদস্যদের পক্ষ থেকে বক্তব্য রাখেন সাবেক সভাপতি মোহাম্মদ শাহজাহান, সহ-সভাপতি তৈয়বুর রহমান শ্যামল, সহ-সাধারণ সম্পাদক নুরুল আমিন তারেক, সহ-সাধারণ সম্পাদক সারওয়ার হুসাইন, কোষাধ্যক্ষ দিলওয়ার হুসেন শিবলি প্রমুখ।

নেবট্রা সভাপতি এমজি কিবরিয়া অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং নেবট্রাকে আরো সামনে এগিয়ে নিতে কমিউনিটির সকলের সহযোগিতা কামনা করেন।

ক্রীড়া সংগঠক আহাদ চৌধুরীর উপহার দেওয়া কেক কেটে নতুন কমিটির অভিষেক উদযাপন করা হয়।

সিনিয়র সহ-সভাপতি শিপার আহমদের বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষ হয়।

পরে অতিথিদের বাংলাদেশের মজাদার খাবার দিয়ে নৈশভোজের মাধ্যমে আড্ডায় আড্ডায় মুখরিত হয়ে উঠে গোটা হল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest