Google search engine

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন দ্রুত এগিয়ে আসছে এবং ৫ নভেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে বর্তমান ভাইস প্রেসিডেন্ট ও ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিস এবং সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে। সাম্প্রতিক রয়টার্স/ইপসস জরিপে কমলা হ্যারিস সামান্য ব্যবধানে এগিয়ে থাকলেও ব্যবধান খুবই কম। জরিপে কমলার পক্ষে ৪৬ শতাংশ এবং ট্রাম্পের পক্ষে ৪৩ শতাংশ ভোটার সমর্থন জানিয়েছেন।

পূর্ববর্তী জরিপে কমলা হ্যারিস ৪৫ শতাংশ ভোট নিয়ে এগিয়ে ছিলেন, কিন্তু বর্তমান জরিপের ভিত্তিতে বলা হচ্ছে উভয় প্রার্থীর সমর্থন বেড়েছে। তবে ৫ শতাংশ মার্জিন অব এরর থাকায় কমলার সামান্য ব্যবধানে এগিয়ে থাকা নিশ্চিত কিছু নয়।

অর্থনীতি এবং অভিবাসন নীতিতে ট্রাম্পের দৃষ্টিভঙ্গি বেশ কিছু ভোটারের সমর্থন পেয়েছে। ৭০ শতাংশ ভোটার জীবনযাত্রার ব্যয়ের অবনতির কথা বলেছেন। ট্রাম্প অর্থনীতি এবং অভিবাসনে ৪৬ ও ৪৮ শতাংশ ভোটারের সমর্থন অর্জন করেছেন, যেখানে কমলা পেয়েছেন যথাক্রমে ৩৮ ও ৩৫ শতাংশ।

ইলেকটোরাল কলেজের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং ব্যাটলগ্রাউন্ড অঙ্গরাজ্যের সমান প্রতিদ্বন্দ্বিতা এবারের নির্বাচনে ফলাফল নির্ধারণে মূল ভূমিকা পালন করবে। আগের নির্বাচনগুলোতেও দেখা গেছে, জাতীয় জরিপে এগিয়ে থাকা সত্ত্বেও ইলেকটোরাল কলেজে জয়ী হওয়া কঠিন হতে পারে, যেমনটি ২০১৬ সালে হয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest