Google search engine

প্রথম প্রায়োরিটি দেওয়া হবে সৌদি আরব ও মালয়েশিয়ায়

প্রবাসীরা এমআরপি পাবেন ১৫ ডিসেম্বর থেকে

প্রবাসী বাংলাদেশিরা এমআরপি (মেশিন রিডঅ্যাবল পাসপোর্ট) পাওয়া শুরু করবেন আগামী ১৫ ডিসেম্বর।

বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে নিজের ভেরিফায়েড ফেইসবুক পেইজে এক ভিডিও বার্তায় এ সুখবরটা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

প্রবাসীদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের পাসপোর্টে খুবই সমস্যা হচ্ছে, আমরা জানি। ১৫ ডিসেম্বর থেকে আপনারা এমআরপি পাসপোর্ট পাওয়া শুরু করবেন। যারা আবেদন করেছেন তিন থেকে চার সপ্তাহের মধ্যে তারা এমআরপি পাসপোর্ট পেয়ে যাবেন।”

তিনি আরো বলেন, “প্রথম প্রায়োরিটি দেওয়া হবে সৌদি আরব ও মালয়েশিয়ায়। এরপর যেসব কান্ট্রিতে ডিমান্ড বেশি তাদের ক্ষেত্রে প্রায়োরিটি দিয়ে সমস্যাটা তিন থেকে চার সপ্তাহের মধ্যে সমাধান করা হবে। এত পরিমাণ এমআরপি পাসপোর্ট ছাপানো হচ্ছে যে ইনশাআল্লাহ আগামী দুই-তিন বছরে এই সমস্যা আর হবে না।”

পাসপোর্টের জন্য প্রবাসীদের ভোগান্তির ঘটনায় দুঃখ প্রকাশ করে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেন, “এই সমস্যা তৈরি হয়েছে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে। সেখানে তৎকালীন যে মন্ত্রী ছিলেন উনি পাসপোর্ট ছাপানোর কাজটা উনার এক পরিচিত কোম্পানিকে অনিয়মতান্ত্রিকভাবে দেওয়ার চেষ্টা করেছিলেন। সেই প্রক্রিয়ায় রেজিস্ট্যান্স করতে গিয়ে, টেন্ডারিং করতে গিয়ে দেড় বছর সময়ক্ষেপণ হয়। পুরো প্রক্রিয়া বাতিল করে ফাস্টেস্ট ওয়েতে যাওয়ার জন্য টাইম লেগেছে। আপনাদের অনেক কষ্ট হয়েছে। এজন্য আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ ১৫ ডিসেম্বর থেকে আপনারা পাসপোর্ট পাওয়া শুরু করবেন।“

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest