Google search engine

আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলা

ইমরান খান ও বুশরা বিবির কারাদণ্ড

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তাঁর স্ত্রী বুশরা বিবিকে আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত করে যথাক্রমে ১৪ ও ৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। এ মামলায় তাঁদের বিরুদ্ধে ১৯ কোটি পাউন্ড দুর্নীতির অভিযোগ প্রমাণিত হয়েছে।

আজ (শুক্রবার) আদিয়ালা কারাগারে স্থাপিত অস্থায়ী আদালতে বিচারপতি নাসির জাভেদ রানা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় কারাগারের চারপাশে কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। এর আগে তিনবার রায় ঘোষণার তারিখ পেছানো হয়।

ইমরান খানকে ১০ লাখ রুপি এবং বুশরা বিবিকে ৫ লাখ রুপি জরিমানা করা হয়েছে। জরিমানা পরিশোধ না করলে ইমরানকে আরও ছয় মাস এবং বুশরাকে আরও তিন মাস কারাগারে থাকতে হবে।

মামলার পটভূমি

পাকিস্তানের ন্যাশনাল অ্যাকাউন্টাবিলিটি ব্যুরোর (এনএবি) দায়ের করা মামলায় অভিযোগ করা হয়, ইমরান ও বুশরা বাহরিয়া টাউন লিমিটেড থেকে কোটি কোটি রুপি এবং জমি গ্রহণ করেছিলেন। তৎকালীন পিটিআই সরকারের আমলে যুক্তরাজ্য থেকে ফেরত আসা ৫ হাজার কোটি রুপি অর্থকে বৈধ করার জন্য এসব লেনদেন করা হয়।

২০২৩ সালের মে মাসে ইমরানকে এই মামলায় গ্রেপ্তার করা হয়। এর আগে ২০২২ সালের ৯ এপ্রিল অনাস্থা ভোটের মাধ্যমে তিনি প্রধানমন্ত্রীর পদ হারান।

পিটিআই-এর প্রতিক্রিয়া

ইমরানের দাবি, তাঁর বিরুদ্ধে আনা সব অভিযোগ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তিনি এই মামলাকে ‘ভুয়া মামলা’ হিসেবে উল্লেখ করেছেন। একইসঙ্গে পিটিআই সরকারের পক্ষ থেকে সরকারের সঙ্গে আলোচনার বিষয়টি জানানো হয়েছে।

ইমরান খান বর্তমানে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী। তাঁর বিরুদ্ধে আরও বেশ কয়েকটি মামলা চলমান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest