Google search engine

প্যারিস অলিম্পিক ২০২৪: দ্য গ্রেটেস্ট শো অন আর্থ

১৮৯৬ সাল থেকে শুরু হওয়া অলিম্পিক গেমসের ৩৩তম আসরটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২৪ সালে ফ্রান্সের রাজধানী প্যারিসে। এই মহাযজ্ঞ নিয়ে সারা বিশ্বে উত্তেজনার কমতি নেই। এর মূল আকর্ষণে আছে এবারের আসরের ব্যতিক্রমী উদ্বোধনী অনুষ্ঠান।

অলিম্পিকের ইতিহাসে প্রথমবারের মতো অ্যাথলেটদের প্যারেড হবে নদীতে! হ্যাঁ, ঠিকই পড়ছেন। ১০,৭১৪ জন অ্যাথলেটকে দেখা যাবে সিন নদীতে নৌকায় করে ৬ কিলোমিটার পথ পাড়ি দিতে। এমন সুন্দর ও অনন্য আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হবে বিশ্বের ২০৬টি দেশের পরিচয় পর্ব। সবার আগে আসবে অলিম্পিকের জন্মভূমি গ্রিস, তারপর একে একে বাকি দেশগুলো, আর শেষে থাকবে আয়োজক দেশ ফ্রান্স।

নাচ, গান আর উৎসবমুখর পরিবেশে মেতে উঠবে সিন নদীর পাড়। থাকবে চোখ ধাঁধানো আতশবাজি এবং সাবমেরিন ভেসে ওঠার দারুণ দৃশ্যও। উদ্বোধনী অনুষ্ঠানটি ভাগ করা হয়েছে মোট ১২টি ভাগে। এতে অংশ নেবেন প্রায় ৩ হাজার শিল্পী। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ফরাসি সংগীত তারকা আয়া নাকামুরা। এছাড়াও টাইটানিক সিনেমার ‘মাই হার্ট উইল গো অন’ খ্যাত সেলিন ডিওনের পরিবেশনা রয়েছে।

পুরো অনুষ্ঠানটির পরিকল্পনা করবেন প্রখ্যাত থিয়েটার পরিচালক টমাস জলি। তার মতে, এই অনুষ্ঠানে ফ্রান্সের সাংস্কৃতিক বৈচিত্র্যকে তুলে ধরা হবে। বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ১১টায় শুরু হব উদ্বোধনী অনুষ্ঠান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest