Google search engine

মায়ামিতে বৈশাখী উৎসবে মাইলসের গানে জমবে আসর

যুক্তরাষ্ট্রের মায়ামিতে অবস্থিত সাংস্কৃতিক সংগঠন ‘মায়ামি বৈশাখী মেলা’ আগামী ১২ ও ১৩ এপ্রিল (শনিবার ও রবিবার) আয়োজন করতে যাচ্ছে ‘২১তম মায়ামি বৈশাখী মেলা’। এবারের আয়োজনে দর্শকদের জন্য অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে বাংলাদেশের জনপ্রিয় রক ব্যান্ড মাইলস, যারা নিজেদের জনপ্রিয় গান দিয়ে মাতিয়ে তুলবে মঞ্চ।

বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে দুই দিনব্যাপী এই উৎসব। মেলার সংগীত পরিবেশনায় আরও থাকবেন জনপ্রিয় ফোক শিল্পী অংকন এবং শফি মন্ডল। ফ্লোরিডায় বসবাসরত সকল বাংলাদেশীদের জন্য একটি জমজমাট ও আনন্দঘন বৈশাখী মেলা উপহার দিতে আয়োজক কমিটিতে আইয়ুব হাসানকে সভাপতি এবং রেজাউল করিম চৌধুরীকে সেক্রেটারি হিসেবে দায়িত্ব অর্পণ করেছে।

May be an image of 2 people and text

মেলাটি অনুষ্ঠিত হবে ফ্লোরিডার নর্থ মায়ামি বিচ এলাকার মারগোলিস এম্ফিথিয়েটারে। যেকোনো প্রয়োজনে মেলা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের জন্য 305-542-3420 এবং 727-280-3659 নম্বরে কল করার অনুরোধ জানানো হয়েছে।

প্রাপ্তবয়স্কদের জন্য এন্ট্রি টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫ ডলার, তবে ১০ বছরের নিচের শিশুদের জন্য প্রবেশ সম্পূর্ণ বিনামূল্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest