Google search engine

দুর্গাপূজা ২০২৪ আয়োজন

হিন্দু বেঙ্গলী সোসাইটি অব ফ্লোরিডার আলোচনা সভা অনুষ্ঠিত

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার গ্রিফিন রোডে দক্ষিণ ফ্লোরিডা হিন্দু মন্দিরে ‘হিন্দু বেঙ্গলী সোসাইটি অব ফ্লোরিডা’ আয়োজিত শারদীয়া দুর্গাপূজা ২০২৪ উপলক্ষে প্রথম আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সংগঠনের সাধারণ সম্পাদক লিটন মজুমদারের উপস্থাপনায় সভাপতি সঞ্জয় কুমার সাহা’র সভাপতিত্বে পণ্ডিত ইন্দ্রজিত ভট্টাচার্যের ব্রহ্ম গায়ত্রী মন্ত্রের মধ্য দিয়ে এই আলোচনা সভা শুরু হয়।

প্রত্যেক সদস্য ২ মিনিট করে তাদের মতামত প্রদান করেন।

প্রাথমিকভাবে আগামী ১১ অক্টোবর (শুক্রবার), ১২ অক্টোবর (শনিবার) ও ১৩ অক্টোবর (রবিবার) তিন দিনের মধ্যে যেকোনো দু’দিন দুর্গাপূজা আয়োজন করার সিদ্ধান্ত নেওয়ার জন্য সাবেক সভাপতি দুলাল কুণ্ডুর নেতৃত্বে সাত সদস্যর আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি পূজার জন্য বিভিন্ন উপ-কমিটি গঠন করবে।

সভায় উপস্তিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি রমেশ কুন্ডু, অর্থ সম্পাদক শ্রীবাস দাশ, সহ-সভাপতি সুদেব সাহা, মানিক চন্দ্র দাশ ও চন্দন দাশ।

উপদেষ্টাদের মধ্যে উপস্তিত ছিলেন রতন মজুমদার, সঞ্জীব দেব, বিকাশ কু্ন্ডু, গোপাল সাহা, ইন্দ্রজিত দাশগুপ্ত, মলয় কর, যুগ্ম-সাধারণ সম্পাদক অসিম রায়, উত্তম দে, অমিত দাশ, সাংগঠনিক সম্পাদক মিল্টন মজুমদার, নিতাই সাহা, প্রবীর সেন, প্রচার সম্পাদক সুব্রত সরকার, সহ-প্রচার সম্পাদক মনোজ বালা, সহ-সাংস্কৃতিক সম্পাদক শ্রীবাস দেবনাথ, মহিলা সম্পাদিকা চম্পা সাহা, দপ্তর সম্পাদক চন্দন চৌধুরী, সহ-ক্রিয়া সম্পাদক শিবা শীল, ম্যাগাজিন সম্পাদক পল্লব মজুমদার, সদস্য সুদয় মজুমদার ও নেতৃবৃন্দের পরিবারবর্গ।

আলোচনা সভা শেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে মহাপ্রসাদ গ্রহণ করেন উপস্থিত সকল সদস্যবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest