Google search engine

রণক্ষেত্র ঢাকা প্রেস ক্লাব

সাউন্ড গ্রেনেডের মুহুর্মুহু শব্দে কেঁপে উঠছে ঢাকা জাতীয় প্রেস ক্লাব এলাকা। প্রেস ক্লাবের সামনে একাধিক সংগঠন সমাবেশ করছিলেন। এ সময় ঢাকা হাইকোর্টের দিক থেকে প্রচুর টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পণ্ড হয়ে যায় সমাবেশ।

বর্তমানে সেখানে উত্তেজনা বিরাজ করছে। আন্দোলনকারীরা সচিবালয় মেট্রোরেলের নিচে সংঘবদ্ধভাবে অবস্থান নিয়েছেন। তারা লাঠিসোঁটা নিয়ে এগিয়ে যাচ্ছেন।

সরকার পতনের এক দফা দাবিতে আজ রোববার থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক অসহযোগ আন্দোলন শুরু হয়েছে। গতকাল শনিবার বিকেলে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ সমাবেশে অসহযোগ আন্দোলনের রূপরেখা তুলে ধরেন আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest