Google search engine

বাংলাদেশে ৩ দিনের সাধারণ ছুটি ঘোষণা

সরকারি, বেসরকারি, আধাসরকারি এবং স্বায়ত্ত্বশাসিত সব প্রতিষ্ঠানে আগামী সোমবার, মঙ্গলবার ও বুধবার সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

রোববার বিকালে জনপ্রশাসন মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছে।

এদিকে, রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকা মহানগরসহ সব বিভাগীয় সদর, সিটি করপোরেশন, পৌরসভা, শিল্পাঞ্চল, জেলা সদর ও উপজেলা সদরে সান্ধ্য আইন (কারফিউ) জারি করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সরকারের পদত্যাগ দাবিতে রোববার থেকে সর্বাত্মক অসহযোগ আন্দোলনের ডাক দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। এ কর্মসূচির কারণে দেশের বিভিন্ন স্থানে সহিংসতার ফলে অনেক প্রাণহানির খবর পাওয়া গেছে। এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আজ সন্ধ্যা থেকে সার্বক্ষণিক কারফিউ জারি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest