Google search engine

বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদত্যাগ: ছাত্র-জনতার উল্লাস

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়ার খবরে চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্থানে বিজয় উল্লাস করে ছাত্র-জনতা।

জাতীয় পতাকা উড়িয়ে, মাথা, বুক ও পিঠে জাতীয় পতাকা বেঁধে স্লোগান দেয় নানা বয়সী মানুষ।

আজ সোমবার (৫ আগস্ট) বিকেলে গণমাধ্যমে শেখ হাসিনার পদত্যাগের খবর প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তায় নেমে আসে মানুষ।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর চট্টগ্রাম নগরীর চকবাজারে ছাত্র-জনতার উল্লাসের এ ছবিটি তুলেছেন দাঊদ আরমান

নগরীর নিউ মার্কেট, চকবাজার, বিএনপি কার্যালয় সংলগ্ন কাজীর দেউড়ি মোড় সহ বিভিন্ন এলাকায় হাজার হাজার ছাত্র-জনতা নেচে গেয়ে বিজয় উল্লাসে মেতে উঠে।

অনেকে মোটরসাইকেলে চড়ে নগরীর বিভিন্ন রাস্তায় স্লোগান দিতে দিতে উল্লাস প্রকাশ করেন। কেউ কেউ বিলি করেন মিষ্টি, চকলেট ও পানি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest