
ভারতের জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা অজিত দোভাল এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা ভারতের উত্তর প্রদেশের গাজিয়াবাদে বাংলাদেশের দেশত্যাগী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করেছেন সোমবার (৫ আগস্ট)।
ভারতের দ্য ইকোনমিক টাইমস এ খবর জানায়।
ভারতের বিমান বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা সংস্থাগুলো শেখ হাসিনাকে নিরাপত্তা দিচ্ছে।
সাক্ষাতকালে অজিত দোভাল ও শেখ হাসিনা বাংলাদেশের বর্তমান অবস্থা এবং শেখ হাসিনার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানাকে নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি পরিবহন বিমান দিল্লি-উত্তর প্রদেশ সীমান্তে গাজিয়াবাদের কাছে হিন্দন বিমানঘাঁটিতে অবতরণ করে সোমবার সন্ধ্যায়।
তিনি যুক্তরাজ্যে যেতে পারেন বলে জানা গেছে যেখানে তিনি রাজনৈতিক আশ্রয় প্রার্থনা করেছেন।
এর আগে, ভারতের বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে অবহিত করেন।























