Google search engine

অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিতে রাজি ড. ইউনূস

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের গভীর রাতের ঘোষণার পর মঙ্গলবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হতে রাজি হয়েছেন শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূস। তার কার্যালয় ইউনূস সেন্টার ডয়চে ভেলেকে নিশ্চিত করেছে এই তথ্য।

ডয়চে ভেলেকে ড. ইউনূসের একজন মুখপাত্র জানান, শিক্ষার্থীদের অনুরোধ রাখতে সম্মতি জানিয়েছেন অধ্যাপক ইউনূস।

এর আগে সোমবার গভীর রাতে এক ভিডিও বার্তায় ছাত্র নেতা নাহিদ ইসলাম ঘোষণা দেন যে প্রধান উপদেষ্টা হিসেবে প্রফেসর ইউনূসকে চান তারা। তিনি বলেন, “ড. ইউনূসের সঙ্গে ইতোমধ্যে আমাদের কথা হয়েছে এবং দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় তিনি সম্মত হয়েছেন।”

এদিকে, প্রফেসর ইউনূস প্যারিসে ‘মাইনর ট্রিটমেন্ট’ শেষে দ্রুতই দেশে ফিরে আসবেন বলেও জানিয়েছেন তার মুখপাত্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest