Google search engine

বিমানবন্দরে আটক ছাত্রলীগের দুই শীর্ষ নেতা

দেশ ছাড়ার চেষ্টায় ছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত ও মহানগর উত্তরের সাধারণ সম্পাদক রিয়াজ মাহমুদ আটক হয়েছেন। মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাদের আটক করা হয়েছে।

জানা গেছে, তানভীর হাসান সৈকত ও রিয়াজ মাহমুদ চুপিসারে দেশ ত্যাগের চেষ্টা করছিলেন। তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় বিমানবন্দর কর্তৃপক্ষ সতর্ক হয় এবং পরে নিরাপত্তা বাহিনী তাদের আটক করে। তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

এর আগে, সদ্য বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের সদস্য এবং শেখ হাসিনা সরকারের ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। মঙ্গলবার (৬ আগস্ট) দুপুর ৩টার দিকে বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে তাকে আটক করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest