Google search engine

পুলিশের সদস্য ও স্থাপনায় হামলা না করার আহ্বান আইজিপির

পুলিশের সদস্য ও পুলিশের স্থাপনায় হামলা না চালানোর অনুরোধ জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ–আল–মামুন। মঙ্গলবার পুলিশ সদর দপ্তরের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক ভিডিও বার্তায় আইজিপি এ আহ্বান জানান।

আইজিপি বলেন, রাজনৈতিক নেতা ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উচিত পুলিশের সদস্য ও স্থাপনাগুলোতে আক্রমণ না করার আহ্বান জানানো। তিনি এ বিষয়ে রাজনৈতিক নেতা এবং ছাত্রসংগঠনের নেতাদের বিনীতভাবে অনুরোধ করেন।

আইজিপি চৌধুরী আবদুল্লাহ–আল–মামুন জানান, “পুলিশের স্থাপনাসমূহের এবং পুলিশের নিরাপত্তা নিশ্চিত করতে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী অহর্নিশ সহযোগিতা করে যাচ্ছে।”

পুলিশ সদস্যদের দৃঢ় মনোবল বজায় রেখে দায়িত্ব পালনের অনুরোধ জানিয়ে আইজিপি বলেন, “বাংলাদেশ পুলিশের সদস্যবৃন্দের বিভিন্ন সমস্যা এবং দাবির যৌক্তিক সমাধানকল্পে সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হচ্ছে। আশা করছি, সকলের সহযোগিতায় পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে উঠবে।”

ভিডিও বার্তায় আইজিপি আরও বলেন, “আমার প্রিয় বাংলাদেশ পুলিশের সকল সদস্য, আসসালামু আলাইকুম। যারা জনগণের জীবন ও সম্পদ রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে জীবন দিয়েছেন, তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি। আহতদের সকল প্রকার চিকিৎসা নিশ্চিত করা হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest