Google search engine

গ্রাহকদের ভোগান্তি

বাংলাদেশে এটিএম বুথগুলো বন্ধ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গত ৫ আগস্ট সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন ও দেশত্যাগের পর থানা ও ফাঁড়ি ছেড়ে চলে যায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এমন পরিস্থিতিতে চুরি, ডাকাতি ও লুটপাটের ঘটনা বাড়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটে।

এমন অবস্থায় ব্যাংকের এটিএম বুথ, এজেন্ট পয়েন্ট এবং সিআরএমে টাকা সরবরাহ কমে যায়। আর ঝুঁকির কথা বিবেচনা করে অনেক ব্যাংক এলাকাভেদে টাকার সরবরাহ বন্ধ করে দেয়। এতে প্রায় সপ্তাহখানেক ধরে বিপাকে আছেন গ্রাহকরা।

ব্যাংকের এটিএম বুথগুলো বন্ধ থাকায় ফিরে যাচ্ছেন তারা। তবে শনিবার (১০ আগস্ট) পর্যন্ত বাংলাদেশের ৫৩৮টি থানায় পুলিশ ফিরেছে। ফলে রবিবার (১১ আগস্ট) এটিএম বুথে টাকা সরবরাহ বাড়াবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

বিস্তারিত: এটিএম বুথ বন্ধ, গ্রাহকদের ভোগান্তি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest