
সাবেক তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের প্রভাবশালী নেতা হাছান মাহমুদ ও তার পরিবারের সব ধরনের ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এই নির্দেশনার আওতায় হাছান মাহমুদ, তার স্ত্রী নুরুন ফাতেমা এবং মেয়ে নাফিসা জুমাইনার ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যাংক হিসাব জব্দ করা হবে।
এই নির্দেশনা দেশের সব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানে পাঠানো হয়েছে। শেখ হাসিনা সরকারের পতনের একদিন পরই হাছান মাহমুদকে আটক করা হয়। বিএফআইইউ নির্দেশনায় বলা হয়েছে, মানি লন্ডারিং প্রতিরোধ আইনের আওতায় হাছান মাহমুদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব জব্দ করতে হবে। ফলে তারা আর তাদের ব্যাংক হিসাব থেকে কোনো অর্থ উত্তোলন করতে পারবেন না।
এই পদক্ষেপের ফলে দেশের বিভিন্ন ব্যাংকে থাকা তাদের সকল ধরনের আর্থিক লেনদেন বন্ধ থাকবে।























