Google search engine

রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেন

ইউক্রেনীয় সেনারা রাশিয়ার ভেতরে প্রায় ৩০ কিলোমিটার অগ্রসর হয়েছে বলে মস্কো জানিয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে জানা যায়, ইউক্রেনীয় সেনারা কুরস্ক অঞ্চলের টোলপিনো এবং ওবশচি কোলোদেজ গ্রামের কাছে প্রবেশ করেছে। এই অঞ্চলে প্রায় সপ্তাহখানেক ধরে চলমান এই সংঘর্ষে ইউক্রেনীয় সেনারা ট্যাংকসহ অন্যান্য ভারী অস্ত্র নিয়ে রুশ বাহিনীর মুখোমুখি হয়েছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রুশ আক্রমণের পর থেকে এটি রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় বাহিনীর সবচেয়ে বড় আগ্রাসন হিসেবে ধারণা করা হচ্ছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ায় এই আক্রমণের কথা স্বীকার করে বলেন, এটি রাশিয়ার কুরস্ক অঞ্চলে চালানো ২০০০টিরও বেশি আন্তঃসীমান্ত হামলার জবাব।

রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা অভিযোগ করেছেন, ইউক্রেনের এই আক্রমণ রাশিয়ার শান্তিপূর্ণ জনগণকে ভয় দেখানোর উদ্দেশ্যে পরিচালিত হয়েছে। অন্যদিকে, ইউক্রেনীয় বাহিনী দাবি করেছে যে, তাদের উদ্দেশ্য শত্রুর অবস্থান প্রসারিত করা, সর্বাধিক ক্ষয়ক্ষতি করা, এবং রাশিয়ার পরিস্থিতি অস্থিতিশীল করা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest