Google search engine

ঢাকার মার্কিন দূতাবাসের নিয়মিত কনস্যুলার সেবা বন্ধ

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাসের নিয়মিত কনস্যুলার সেবা বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানানো হয়েছে।

মঙ্গলবার (১৩ আগস্ট) বিকেলে ঢাকায় মার্কিন দূতাবাসের ফেসবুক পেজ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

বিস্তারিত জানুন: ঢাকায় মার্কিন দূতাবাসের ভিসা কার্যক্রম স্থগিত

ফেসবুক পোস্টে মার্কিন দূতাবাস জানায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত দূতাবাসের বর্তমান নিয়মিত কনস্যুলার সেবা স্থগিত থাকবে। যারা আসন্ন ভিসা অ্যাপয়েন্টমেন্টের জন্য অপেক্ষা করছেন, তাদেরকে কনস্যুলার সেকশনের পরিষেবা পুনরায় চালু হওয়ার জন্য অপেক্ষা করতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest