Google search engine

শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও হাস্যকর: যুক্তরাষ্ট্র

ছাত্র-জনতার গণ-আন্দোলনের ফলে শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির ঘটনায় যুক্তরাষ্ট্রের জড়িত থাকার অভিযোগকে হাস্যকর বলে মন্তব্য করেছে দেশটি। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো সম্পৃক্ততা নেই এবং এ ধরনের ধারণা সম্পূর্ণ মিথ্যা।

মঙ্গলবার (১৩ আগস্ট) ওয়াশিংটন ডিসিতে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল এ কথা বলেন।

ব্রিফিংয়ে একজন সাংবাদিক প্রশ্ন করেন, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ক্ষমতাচ্যুতির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রকে অভিযুক্ত করেছেন। এ বিষয়ে আপনার কি কোনো মন্তব্য আছে?”

উত্তরে বেদান্ত প্যাটেল বলেন, “এটা হাস্যকর। শেখ হাসিনার পদত্যাগের সঙ্গে যুক্তরাষ্ট্র জড়িত, এমন কোনো ধারণা একেবারেই মিথ্যা। আমরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে প্রচুর ভুল তথ্য দেখেছি। আমরা ডিজিটাল ইকোসিস্টেম জুড়ে তথ্যের অখণ্ডতাকে শক্তিশালী করতে দৃঢ় প্রতিজ্ঞ, বিশেষ করে দক্ষিণ এশিয়ায় আমাদের অংশীদারদের সঙ্গে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest