
কুয়েতের সালমি স্ক্র্যাপইয়ার্ডে এক বাংলাদেশি ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। ইতিমধ্যে এটিকে আত্মহত্যার ঘটনা হিসেবে রিপোর্ট করা হয়েছে। নিরাপত্তা সূত্রের দেওয়া তথ্য অনুযায়ী, সালমি স্ক্র্যাপইয়ার্ডে আত্মহত্যার ঘটনা সম্পর্কে একটি রিপোর্ট পেয়ে ঘটনাস্থলে পৌঁছান নিরাপত্তা কর্মীরা। সেখানে গিয়ে তারা দেখতে পান, একজন বাংলাদেশি নাগরিক সিলিং থেকে ঝুলে আছেন, যার গলায় রশি বাঁধা ছিল।
সূত্রটি আরও জানায়, পাবলিক প্রসিকিউশন ও ক্রিমিনাল এভিডেন্স টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহ পরীক্ষা করে। পাবলিক প্রসিকিউশন পরিদর্শনের পর মরদেহ ফরেনসিক মেডিসিন বিভাগে পাঠানোর নির্দেশ দেয়। এ ঘটনায় সালমি পুলিশ স্টেশনে একটি মামলা দায়ের করা হয়েছে, এবং তদন্ত বিভাগ ঘটনাটির বিস্তারিত অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।























