Google search engine

৪৯৫ উপজেলা চেয়ারম্যান ও ৩২৩ মেয়রকে অপসারণ

আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচিত ৩২৩ পৌরসভার মেয়র ও ৪৯৫টি উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যানকে অপসারণ করেছে স্থানীয় সরকার বিভাগ। আজ রোববার উপসচিব মো. মাহবুব আলম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি হওয়া এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

বহিষ্কৃত উপজেলা চেয়ারম্যানদের তালিকা

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, স্থানীয় সরকার (পৌরসভা) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ৩২(ক) প্রয়োগ করে বাংলাদেশের ৩২৩ পৌরসভার মেয়রগণকে স্ব স্ব পদ হতে অপসারণ করা হলো। অপসারণকৃত চেয়ারম্যানদের স্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) দায়িত্ব পালন করবেন বলে ওই আদেশে বলা হয়।

বহিষ্কৃত পৌরসভা মেয়রদের তালিকা

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest