Google search engine

ধরা পড়লেন দীপু মনিও

বাংলাদেশের সাবেক সমাজকল্যাণমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক দীপু মনিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১৯ আগস্ট) সন্ধ্যায় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তাকে ঢাকার বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেপ্তার করে।

দীপু মনির বিরুদ্ধে চাঁদপুরে ও ঢাকায় মামলা রয়েছে যেসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

গ্রেপ্তারের পর তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, গত ১৩ আগস্ট ঢাকার মোহাম্মদপুর থানার দায়ের করা একটি হত্যা মামলায় দীপু মনিকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আগামীকাল তাকে আদালতে পাঠানো হবে।

এর আগে গত বুধবার (১৪ আগস্ট) দীপু মনি ও তার ভাইয়ের বিরুদ্ধে চাঁদপুরে নাশকতার মামলা হয়।

ওই মামলার আসামি হিসেবে দীপু মনির বড় ভাই ওয়াদুদ টিপু ছাড়াও ৩৮২ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ১ হাজার দুইশো জনকে আসামি করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest