
আবহাওয়ার পূর্বাভাসবিজ্ঞানের তাত্ত্বিক ও ব্যবহারিক অভূতপূর্ব উন্নতির ফলে বর্তমানে ৩ থেকে ১৫ দিন পূর্বের আবহাওয়া পূর্বাভাস করা যায় অনেক নিখুঁতভাবে। ৩ দিন আগে থেকে শতকরা ৯০ ভাগ নিশ্চয়তাসহকারে আবহাওয়ার পূর্বাভাস দেওয়া যায়।
এ সপ্তাহে বাংলাদেশ ও ত্রিপুরা রাজ্যের উপর যে রেকর্ড পরিমাণ বৃষ্টি হলো তার পূর্বাভাস ১০ দিন পূর্বে দেওয়া সম্ভব ছিল।
বাংলাদেশের মানুষকে ভারী বৃষ্টির এই পূর্বাভাস জানাতে ব্যর্থতার জন্য পুরোপুরি দায়ী বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। কেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এই পূর্বাভাস দিতে ব্যর্থ হলো সেই ব্যাখ্যা বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদদের কাছে জানতে চাওয়া উচিত বাংলাদেশ সরকার ও গণমাধ্যমকর্মীদের।
কেন এই আকস্মিক বন্যা? এই প্রশ্নের উত্তর পেতে দৈনিক প্রথম আলোতে প্রকাশিত আবহাওয়াবিদ মোস্তফা কামালের বিশ্লেষণটি পড়ার জন্য ক্লিক করুন: কেন এই আকস্মিক বন্যা, পরিস্থিতি কোন দিকে যাচ্ছে























