Google search engine

চট্টগ্রামে বন্যার পানিতে ভেসে যাওয়া যুবকের মরদেহ উদ্ধার

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় বন্যার পানিতে তলিয়ে যাওয়া মোহাম্মদ রনি (২০) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) মধ্যরাতে স্থানীয়রা তার মরদেহ খুঁজে পান। দুপুর ২টার দিকে দক্ষিণ রাজানগর ইউনিয়নের ফুলবাগিচা বিলে বন্যার পানিতে তলিয়ে যান রনি।

নিহত রনি দক্ষিণ রাজানগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের গাবতল এলাকার বাসিন্দা আবু বক্করের ছেলে। স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইউসুফ আলী জানান, বুধবার রাত থেকে পাহাড়ি ঢলে ইছামতি নদীর তীর উপচে পানি প্রবেশ করে। বৃহস্পতিবার দুপুরে রনি ও তার বন্ধুরা বন্যার পানি দেখতে নদী সংলগ্ন জমিতে নামেন। এসময় প্রবল স্রোতে রনি তলিয়ে যান। স্থানীয় মানুষ ও ফায়ার সার্ভিসের টানা চেষ্টার পরও সন্ধান মেলেনি। মধ্যরাতে পাশের একটি বিল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এদিকে, ফটিকছড়িতে বন্যার পানিতে তলিয়ে সামি (১২) নামে এক শিশু নিখোঁজ হয়। বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুরে দাঁতমারা ইউনিয়নের শান্তিরহাটে এই ঘটনা ঘটে। নিখোঁজ সামি ৭ নম্বর ওয়ার্ডের সাদিনগরের বাসিন্দা হামিদের ছেলে বলে জানা গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest