
বাংলাদেশে ব্যাপক বিক্ষোভের মুখে গত ৫ আগস্ট সোমবার পদত্যাগ করে দেশ ছেড়ে প্রতিবেশী দেশ ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। তখন থেকেই তিনি ভারতে অবস্থান করছেন।
এদিকে, দেশে তাঁর কূটনৈতিক পাসপোর্ট বাতিল করেছে অন্তর্বর্তী সরকার।
বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নিরাপত্তা সেবা বিভাগ ঘোষণা দিয়েছে, শেখ হাসিনা, তাঁর উপদেষ্টা, তাঁর মন্ত্রিপরিষদের সদস্য এবং সদ্য বিলুপ্ত দ্বাদশ জাতীয় সংসদের সব সদস্য এবং তাঁদের স্ত্রীদের কূটনৈতিক পাসপোর্ট (লাল পাসপোর্ট) প্রত্যাহার করা হয়েছে।
লাল পাসপোর্ট প্রত্যাহারের ঘোষণাটি কূটনৈতিক কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে যাদের সঙ্গে সরকারের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে।
জানা গেছে, শেখ হাসিনা’র কাছে এখন বাতিল হওয়া কূটনৈতিক পাসপোর্ট ছাড়া অন্য কোনো পাসপোর্ট নাই। আর তাঁর বিরুদ্ধে এরই মধ্যে ৪২টি হত্যা মামলাসহ ৫১টি মামলা করা হয়েছে। ফলে ভিসা পাওয়া তাঁর জন্য প্রায় অসম্ভবই হবে বলে মনে করা হচ্ছে।
বিস্তারিত: বৈধভাবে ভারতে থাকতে শেখ হাসিনার হাতে আর ২৫ দিন, এরপর কী হবে























