Google search engine

সচিবালয়ের সামনে ঢাবি শিক্ষার্থীদের সঙ্গে আনসারদের সংঘর্ষ

রাজধানীর সচিবালয়ের সামনে রোববার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে আনসার সদস্যদের মধ্যে তীব্র ধাওয়া-পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনা ঘটে রাত ৯টা ২০ মিনিটে, যখন সচিবালয়ের দিকে শিক্ষার্থীরা এগিয়ে যান।

প্রত্যক্ষদর্শীদের মতে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমকে আটক রাখার খবর পেয়ে শিক্ষার্থীরা সচিবালয়ের দিকে রওনা দেন। এ সময় আনসার সদস্যরা তাদের ধাওয়া করে এবং লাঠিপেটা করে কয়েকজন শিক্ষার্থীকে আহত করে। পাল্টা প্রতিরোধ হিসেবে শিক্ষার্থীরা ইটপাটকেল নিক্ষেপ করলে, আনসার সদস্যরা পিছিয়ে যায়।

ঘটনার আগে রাত সাড়ে ৮টার দিকে হাসনাত ও সারজিস তাদের ফেসবুক পোস্টে আটকের খবর জানালে, ক্ষুব্ধ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যের পাদদেশে জমা হয়। রাত ৯টার দিকে তারা সচিবালয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মোতাসিম বিল্লাহ মাহফুজ তার ফেসবুক পোস্টে লেখেন, উপদেষ্টা নাহিদ ভাইসহ হাসনাত ও সারজিস ভাইকে সচিবালয়ে অবরুদ্ধ করেছে কিছু বিপথগামী আনসার সদস্য ও ছাত্রলীগের অনুসারীরা। সবাইকে নিয়ে সচিবালয়ে গিয়ে তাদের মুক্ত করার আহ্বান জানানো হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest