Google search engine

বিদেশি বিনিয়োগ নিয়ে যা বললেন ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক বলেছেন, দেশে ব্যবসায়িক পরিবেশের উন্নতি হলে বিদেশি বিনিয়োগ বৃদ্ধি পাবে। তবে এ জন্য প্রয়োজনীয় সংস্কারের ওপর গুরুত্বারোপ করেছেন তিনি। মঙ্গলবার (২৭ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরে অর্থনৈতিক সম্পর্ক বিভাগে (ইআরডি) ব্রিটিশ হাইকমিশারের সঙ্গে বৈঠকে মিলিত হন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সারাহ কুক বলেন, বাংলাদেশে ব্যবসার পরিবেশ উন্নত হলে বিদেশি বিনিয়োগ বাড়বে। ব্রিটিশ সরকার বাংলাদেশকে এ ধরনের সংস্কারে সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।

অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানান, সরকারের লক্ষ্য হলো ব্যবসার পরিবেশ সহজ করা। এ লক্ষ্য অর্জনে ইতোমধ্যে সরকার বিভিন্ন সংস্কার কার্যক্রম হাতে নিয়েছে, যার মধ্যে পুঁজিবাজার, ব্যাংকিংসহ আর্থিক খাতের সংস্কার অন্তর্ভুক্ত।

বৈঠককে ফলপ্রসূ আখ্যা দিয়ে ব্রিটিশ হাইকমিশনার বলেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে শক্তিশালী অর্থনৈতিক, বাণিজ্যিক এবং বিনিয়োগ সম্পর্ক রয়েছে। এই সম্পর্ক আরও সম্প্রসারণে আমরা আগ্রহী। আমরা আলোচনা করেছি, কীভাবে যুক্তরাজ্য বাংলাদেশের অর্থনৈতিক সংস্কারকে সমর্থন করতে পারে এবং একসঙ্গে কাজ করে বিশেষজ্ঞদের মাধ্যমে বিনিয়োগ ও বাণিজ্যের সুযোগ বাড়াতে পারে।

বিনিয়োগ বাড়ানোর বিষয়ে এক প্রশ্নের জবাবে সারাহ কুক বলেন, যুক্তরাজ্যের সাথে বাংলাদেশের শক্তিশালী অংশীদারিত্ব রয়েছে। আমরা বাংলাদেশে আরও বিদেশি বিনিয়োগ (এফডিআই) দেখতে চাই এবং এজন্য বিনিয়োগকারীদের আস্থা বাড়ানো অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, অর্থনৈতিক সংস্কারের বিষয়ে যুক্তরাজ্য কীভাবে বাংলাদেশকে সহায়তা করতে পারে সে বিষয়ে অর্থ উপদেষ্টার সাথে বিস্তারিত আলোচনা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest