Google search engine

থামানো যাচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোকে

আগামী ফেব্রুয়ারিতে ৪০ বছর বয়সে পা দেবেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়সের হিসাব যাই হোক, ফুটবল খেলার প্রতি তাঁর অটুট ভালোবাসা ও প্রতিশ্রুতি এখনও নতুনদের মতোই। সেটা আরেকবার প্রমাণিত হলো গতকাল রাতে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে করা তাঁর একটি পোস্ট থেকে।

সৌদি প্রো লিগে আল ফেইহার বিপক্ষে আল নাসরের হয়ে ৪-১ ব্যবধানে জয় পেয়েছে রোনালদোর দল। সেই ম্যাচে এক ফ্রি কিক থেকে রোনালদো করেন তাঁর ক্যারিয়ারের ৮৯৯তম গোল। রোনালদো তাঁর পোস্টে লেখেন, “এটা কেবল শুরু। চলো এগিয়ে যাই আল নাসর।”

৮৯৯ গোল করে রোনালদো বললেন, এটা কেবল শুরু

ম্যাচের ৫ মিনিটে রোনালদোর পাস থেকে গোল করেন আল নাসরের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যান্ডারসন তালিসকা। প্রথমার্ধের যোগ করা সময়ে পাওয়া ফ্রি কিক থেকে নিজের শটটি জালে পাঠান রোনালদো, যা ছিল তাঁর ক্যারিয়ারের ৬৪তম ফ্রি কিক গোল। রোনালদোর এই ফ্রি কিক গোলটি তাঁকে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে টানা ২৩ মৌসুমে ফ্রি কিক থেকে গোলের রেকর্ড এনে দিয়েছে।

তবে ৫৯ মিনিটে তালিসকার পাস থেকে সহজ সুযোগ নষ্ট করে রোনালদো ক্যারিয়ারের ৯০০তম গোলটি করতে ব্যর্থ হন। যদিও এটি করতে না পারলেও, রোনালদোর এই মাইলফলক অর্জন যে কেবল সময়ের অপেক্ষা, তা বলার অপেক্ষা রাখে না।

মার্সেলো ব্রোজোভিচ ও তালিসকা আল নাসরের হয়ে ম্যাচের বাকি দুটি গোল করেন। এ নিয়ে সৌদি প্রো লিগে আল নাসরের দুই ম্যাচেই গোল পেয়েছেন রোনালদো।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest