Google search engine

কবে মা হচ্ছেন দীপিকা?

প্রথমবারের মতো মা-বাবা হতে যাচ্ছেন বলিউডের জনপ্রিয় তারকা দীপিকা পাড়ুকোন ও রণবীর সিং। চলতি মাসেই তাদের ঘরে নতুন অতিথি আসার কথা। ভক্ত-অনুসারীদের মধ্যে দীপিকার মা হওয়ার তারিখ নিয়ে চলছে নানা জল্পনা। ভারতীয় গণমাধ্যম নিউজ ১৮-এর এক প্রতিবেদনে দীপিকার সন্তানের জন্ম নেওয়ার সম্ভাব্য তারিখ প্রকাশিত হয়েছে।

দীর্ঘদিন আগের এক সাক্ষাৎকারে দীপিকা জানিয়েছিলেন, তিনি সুখী সংসারের জন্য প্রয়োজনে অভিনয়ও ছেড়ে দিতে পারেন। মা হওয়ার পরও অভিনয় থেকে বিরতি নেওয়ার বিষয়টি তিনি ভেবেছেন। তিনি আরও বলেন, তিনি বাচ্চা ভালোবাসেন এবং অনেকগুলো বাচ্চা চান।

চলতি বছরের ফেব্রুয়ারিতে দীপিকা ও রণবীর তাদের অনুরাগীদের এই সুখবর জানান। এরপর থেকেই ভক্তরা দীপিকা-রণবীরের প্রথম সন্তানের অপেক্ষায় আছেন। অবশেষে সেই শুভক্ষণ আসন্ন। কিন্তু কবে আসছে তাদের প্রথম সন্তান?

তারকা দম্পতির এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, দীপিকা পাড়ুকোন আগামী ২৮ সেপ্টেম্বর দক্ষিণ মুম্বাইয়ের এক হাসপাতালে সন্তানের জন্ম দেবেন। বর্তমানে তিনি তার হবু সন্তানের জন্য নার্সারি তৈরি করতে ব্যস্ত। দীপিকা কাজ থেকে বিরতি নিয়ে এই সময়টা বেশ উপভোগ করছেন বলে জানিয়েছেন তিনি। সূত্রটি আরও জানায়, দীপিকা মাতৃত্বকালীন ছুটি কাটিয়ে ২০২৫ সালেই কাজে ফিরবেন। তবে প্রয়োজনে এই ছুটি আগামী বছরের মার্চ পর্যন্ত বাড়তে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest