Google search engine

ড. ইউনূসের সঙ্গে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার বাসভবনে সাক্ষাৎ করেছেন ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স (সিডিএ) হেলেন লাফেভ। আজ সোমবার অনুষ্ঠিত এই বৈঠকে তারা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

বৈঠকটি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি–বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদও উপস্থিত ছিলেন।

এর আগে, গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর অধ্যাপক ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। নতুন সরকার গঠনের পর থেকেই ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রাখা হচ্ছে। সিডিএ হেলেন লাফেভ এর আগে ১৪ আগস্ট পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এবং ১৮ আগস্ট অধ্যাপক ইউনূসের সঙ্গে কূটনৈতিক কোরের ‘মিট অ্যান্ড গ্রিট’ অনুষ্ঠানে সাক্ষাৎ করেন।

২৫ আগস্ট তিনি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সঙ্গে বাংলাদেশের কৃষি, জ্বালানি, প্রযুক্তি, এবং জলবায়ু খাতে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ নিয়ে আলোচনা করেন।

সোমবারের বৈঠকে লাফেভ বাংলাদেশের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।

উল্লেখ্য, পিটার হাসের বিদায়ের পর থেকে হেলেন লাফেভ ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে দায়িত্ব পালন করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest