Google search engine

বাংলাদেশের প্রথম নারী টেনিস রেফারি মাসফিয়া

টেনিস ক্যারিয়ার চোটের কারণে দীর্ঘায়িত করতে না পারলেও মাসফিয়া আফরিন এই খেলাটির মায়া ছাড়তে পারেননি। র‍্যাকেট তুলে রাখার পরও টেনিসের প্রতি ভালোবাসা তাকে রেফারিং কোর্সে যুক্ত করেছে। সেখানে নিজের প্রতিভার প্রমাণ দিয়ে তিনি এখন ইতিহাসে জায়গা করে নিয়েছেন। সোমবার শুরু হওয়া জুনিয়র বিশ্ব টেনিস সিরিজে নারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন মাসফিয়া, যা তাকে বাংলাদেশের প্রথম নারী টেনিস রেফারি হিসেবে পরিচিতি এনে দিয়েছে।

রমনার শেখ জামাল টেনিস কমপ্লেক্সে জার্মানির থমাস সুলজের সঙ্গে সমন্বয় করে টুর্নামেন্ট পরিচালনার দায়িত্বেও রয়েছেন মাসফিয়া। খেলোয়াড়দের ড্র ও ম্যাচের সূচিসহ অন্যান্য কাজও দক্ষভাবে সামলাচ্ছেন তিনি।

ভিকারুননিসা নূন কলেজের শিক্ষার্থী মাসফিয়া ইতোমধ্যে রেফারিংয়ের লেভেল ওয়ান কোর্সও সম্পন্ন করেছেন। গত জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত আইটিএফ অনূর্ধ্ব-১৪ ডেভেলপমেন্ট চ্যাম্পিয়নশিপে সহকারী রেফারির দায়িত্ব পালন করে নিজের সক্ষমতার প্রমাণ দিয়েছিলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest