Google search engine

জর্জিয়ায় বন্দুক হামলায় নিহত ৪

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আপালেচি হাইস্কুলে এক বন্দুকধারীর গুলিতে চার জন নিহত হয়েছেন এবং অন্তত ৯ জন আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সন্দেহভাজন ১৪ বছরের কিশোর কোল্ট গ্রেকে গ্রেপ্তার করেছে এবং তার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

জর্জিয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন (জেবিআই) জানিয়েছে, বুধবার সকালে স্কুলে বন্দুক হামলায় দুই শিক্ষার্থী এবং দুই শিক্ষক নিহত হন। স্কুলটির শিক্ষার্থী সংখ্যা প্রায় ২ হাজার। হামলার পর, সন্দেহভাজন কিশোর কোল্ট গ্রেকে ক্যাম্পাসের দুই কর্মকর্তা গ্রেপ্তার করেছেন এবং তার বিচার প্রাপ্তবয়স্ক হিসেবে হবে।

এক বছর আগে, মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই স্কুলটিতে হামলার একটি হুমকি শনাক্ত করেছিল, কিন্তু স্থানীয় আইনপ্রয়োগকারী সংস্থা তখন সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার করেনি।

বুধবার স্থানীয় সময় সকাল ১০টা ২০ মিনিটে হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। শেরিফ জুড স্মিথ এই হামলাকে ‘খাঁটি শয়তানি’ বলে বর্ণনা করেছেন। পুলিশ ও স্কুলের রিসোর্স অফিসাররা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। হামলাকারী আত্মসমর্পণ করে এবং তার বন্দুক মাটিতে ফেলে দেয়।

প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়েছেন এবং বলেছেন, “একের পর এক এমন ঘটনাকে আমরা স্বাভাবিক হিসেবে নিতে পারি না।” ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস বলেছেন, “আমাদের দেশে বন্দুক সহিংসতার এই মহামারিকে নিশ্চিহ্ন করতে হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest