Google search engine

ভারতের সঙ্গে বাংলাদেশের যুদ্ধের সম্ভাবনা নেই: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন, কিন্তু এতে বাংলাদেশের সঙ্গে যুদ্ধের সম্ভাবনা নেই। ঢাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

তিনি বলেন, “রাজনাথ সিংয়ের বক্তব্যে বাংলাদেশ প্রসঙ্গ আসায় আমরা উদ্বিগ্ন হওয়ার চেয়ে বেশি অবাক হয়েছি। তবে দুই দেশের মধ্যে যুদ্ধের সম্ভাবনা নেই বলে বাংলাদেশ মনে করে।”

শেখ হাসিনাকে ভারতে আশ্রয় দেওয়ার সম্ভাবনা নিয়ে প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, “এই বিষয়ে কিছু বলার সময় আসেনি। যদি শেখ হাসিনাকে আশ্রয় দেওয়া হয়, আমরা পরবর্তীতে এর বিস্তারিত জানার চেষ্টা করব।”

রোহিঙ্গা সংকট প্রসঙ্গে তিনি বলেন, “বাংলাদেশ আর কোনো রোহিঙ্গাকে আশ্রয় দিতে পারবে না। জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) থেকে আরও রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার অনুরোধ এসেছে, কিন্তু আমাদের পক্ষে আর একজনকেও আশ্রয় দেওয়া সম্ভব নয়। আমাদের সীমান্ত দিয়ে রোহিঙ্গাদের প্রবেশের চেষ্টা হচ্ছে, তবে আমরা নজর রাখছি এবং যেখানে পাচ্ছি, ফেরত পাঠানোর চেষ্টা করছি।”

তিনি আরও বলেন, “আমরা ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি, যা আমাদের সামর্থ্যের থেকেও বেশি। কেউ যদি আমাদের উপদেশ দিতে আসে, তাদের বলব তারা যেন তাদের দেশে রোহিঙ্গাদের আশ্রয় দেয়।”

এছাড়াও, তিনি জানান, প্রধান উপদেষ্টার জাতিসংঘ সফরে ৭ জনের তালিকা সঠিক এবং সেই সফরে পররাষ্ট্র উপদেষ্টাও অংশ নেবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest