Google search engine

নাগরিক কমিটির নেতৃত্বে যারা

গণতান্ত্রিক আকাঙ্ক্ষা সমুন্নত রাখা এবং ৮টি গুরুত্বপূর্ণ কাজকে সামনে রেখে আত্মপ্রকাশ করেছে জাতীয় নাগরিক কমিটি। রোববার (৮ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে আয়োজিত এক অনুষ্ঠানে ৫৫ সদস্যবিশিষ্ট এ কমিটির আত্মপ্রকাশ ঘটে।

নাগরিক কমিটির মুখপাত্র হিসেবে দায়িত্ব পালন করছেন অ্যাকটিভিস্ট সামান্তা শারমিন। আহ্বায়ক হিসেবে আছেন সংগঠক মুহাম্মদ নাসির উদ্দিন পাটোয়ারি, যিনি নাসির আব্দুল্লাহ নামে পরিচিত। কমিটির সদস্যসচিবের দায়িত্ব পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক এবং গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক আখতার হোসেন।

কমিটির উদ্বোধনী ঘোষণায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আহনাফ হোসেনের বোন সাইয়েদা আক্তার মূল ঘোষণা পাঠ করেন। এছাড়া, নিহত রায়হান হোসেন সাদ্দামের বোন স্বর্ণা খাতুনও বক্তব্য রাখেন।

কমিটির প্রাথমিক লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে: ছাত্র ও সাধারণ মানুষের ওপর সংঘটিত হত্যাযজ্ঞে জড়িতদের বিচারের আওতায় আনা, রাষ্ট্রের জরুরি সংস্কার ও পুনর্গঠনে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে সহযোগিতা, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক উদ্যোগের সঙ্গে গণমুখী কর্মসূচি গ্রহণ এবং সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সংহত করা। এছাড়া, ফ্যাসিবাদী কাঠামোর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে জনমতের সংহতি ধরে রাখা, জনস্বার্থে নীতিনির্ধারণ করা এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠনের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা অন্যতম লক্ষ্য হিসেবে উল্লেখ করা হয়েছে।

কমিটির প্রাথমিক সদস্যদের মধ্যে আছেন: ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম আদীব, অ্যাকটিভিস্ট সাইফ মোস্তাফিজ, মনিরা শারমিন, নাহিদা সারোয়ার চৌধুরী, মুতাসিম বিল্লাহ, আশরাফ উদ্দিন মাহদি, আলাউদ্দিন মোহাম্মদ, অনিক রায়, জাবেদ রাসিন, মো. নিজাম উদ্দিন, সাবহানাজ রশীদ দিয়া, প্রাঞ্জল কন্তা, মঈনুল ইসলাম তুহিন, আব্দুল্লাহ আল আমিন, হুযাইফা ইবনে ওমর, শ্রবণা শফিক দীপ্তি, সায়ক চাকমা, সানজিদা রহমান তুলি, আবু রায়হান খান, মাহমুদা আলম মিতু, সাগুফতা বুশরা মিশমা, সৈয়দ হাসান ইমতিয়াজ, তাসনিম জারা, মোহাম্মদ মিরাজ মিয়া, আতাউল্লাহ, মশিউর রহমান, আইনজীবী মানজুর আল–মতিন, তানজিল মাহমুদ, প্রীতম দাশ, তাজনুভা জাবীন, অর্পিতা শ্যামা দেব, আবদুল্লাহ আল মামুন ফয়সাল, ফারহাদ আলম ভূঁইয়া, এস. এম. সুজা, মাজহারুল ইসলাম ফকির, আরিফুর রাহমান, মুশফিক উস সালেহীন, হাসান আলী খান, মো. আব্দুল আহাদ, ফয়সাল মাহমুদ শান্ত, সালেহ উদ্দিন সিফাত এবং ইউটিউবার সালমান মুহাম্মাদ মুক্তাদির।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest