Google search engine

২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি লক্ষ্যমাত্রা ৫৭৫০ কোটি ডলার

চলতি ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানি আয়ে ১২ দশমিক ৪০ শতাংশ প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই হিসাবে পণ্য ও সেবা মিলিয়ে রপ্তানির মোট লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ হাজার ৭৫০ কোটি ডলার, যা গত অর্থবছরের তুলনায় ৬৪৩ কোটি ডলার বেশি। ২০২৩-২৪ অর্থবছরে রপ্তানি আয় ছিল ৫ হাজার ১০৭ কোটি ডলার। বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুসারে এই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ১৪৬তম এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের ৫৯তম পরিচালনা পর্ষদ সভায় রপ্তানি আয়ের এই লক্ষ্যমাত্রা নির্ধারণের সিদ্ধান্ত গৃহীত হয়। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ জানিয়েছেন, রপ্তানি আয়ে প্রবৃদ্ধির লক্ষ্যে রপ্তানির বহুমুখীকরণের দিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া রপ্তানি বাধা এবং করসংক্রান্ত বিষয়গুলো রিভিউ করা হবে।

জিএসপি সুবিধা ফিরে পেতে আমেরিকার সঙ্গে আলোচনা চালানোর কথা জানিয়ে সালেহউদ্দিন বলেন, “আমেরিকা কিছু শর্ত দিয়েছে, যা ইতিমধ্যে উত্তর দেওয়া হয়েছে। শীঘ্রই ওয়াশিংটনে গিয়ে এই বিষয়ে বিস্তারিত আলোচনা হবে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest