Google search engine

অবসরের বয়সসীমা বাড়াচ্ছে চীন

চীন তার নাগরিকদের অবসরের বয়সসীমা পর্যায়ক্রমে বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। গত ১৩ সেপ্টেম্বর শুক্রবার দেশটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী পুরুষ কর্মীদের অবসরের বয়সসীমা ৬০ বছর থেকে পর্যায়ক্রমে বাড়িয়ে ৬৩ বছর করা হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী নারীদের অবসরের বয়সসীমা হবে হবে যথাক্রমে ৫৫ ও ৫৮ বছর। নারীদের ক্ষেত্রে বর্তমানে সেখানে ৫০ ও ৫৫ বছরের দুই ধরনের অবসরের বয়সসীমা রয়েছে।

আগামী বছর থেকে পরবর্তী ১৫ বছরের বেশি সময় ধরে বিভিন্ন স্তরে ধাপে ধাপে এ সিদ্ধান্ত কার্যকর করা হবে।

গত কয়েক দশকে চীনে অবসরের বয়সসীমা বাড়ানো হয়নি। এমন পরিস্থিতিতে গড় আয়ু, নাগরিকদের স্বাস্থ্যগত সক্ষমতা, জনসংখ্যার কাঠামো, শিক্ষাগত যোগ্যতা ও শ্রমশক্তি সরবরাহ মূল্যায়ন করে নতুন এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সূত্র: সিএমজি বাংলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest