Google search engine

সাবেক মন্ত্রী মান্নানও গ্রেপ্তার

আওয়ামী লীগ আমলের সাবেক পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নানকে গ্রেপ্তার করা হয়েছে।
তাকে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জের হিজলবাড়িতে তার বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্র জানায়, পুলিশ তাকে আটক করে সুনামগঞ্জ সদর থানায় নিয়ে আসে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন।
জানা যায়, গত ৪ আগস্ট সুনামগঞ্জ জেলা শহরে ছাত্র-জনতার ওপর হামলায় দায়ের করা মামলার আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার এমএ মান্নানকে আদালতে হাজির করে তার রিমান্ড চাওয়া হবে।
গত ৪ আগস্ট ছাত্র-জনতার মিছিলে পুলিশ ও আওয়ামী লীগের হামলার সময় গুলিবিদ্ধ হন সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার এরোয়াখাই গ্রামের জহুর আলী। এ ঘটনায় তার ভাই হাফিজ আহমদ গত ২ সেপ্টেম্বর এমএ মান্নানসহ ৯৯ জনের নাম উল্লেখ করে মামলা করেন।
এম এ মান্নান ২০০৩ সালে চাকরি থেকে অবসরের পর ২০০৫ সালে সুনামগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হয়ে হেরে যান। তিনি প্রথমবার নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করেন ২০০৮ সালে।
তারপর ২০১৪ সালে দশম, ২০১৮ সালে একাদশ এবং ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ সংসদ নির্বাচনেও জয় পান তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest