Google search engine

মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে চকবাজারে মানববন্ধন

মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে চকবাজার এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনের আয়োজন করে। কাপাসগোলা সিটি কর্পোরেশন কলেজের মোড়ে অনুষ্ঠিত এই মানববন্ধনে অংশ নেয় সামাজিক নেতা, ব্যবসায়ী, ছাত্রসমাজ, যুবসমাজ সহ সর্বস্তরের জনগণ।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী, শেখ বাহারুল্লাহ মসজিদ কমিটির সম্মানিত সভাপতি এবং দক্ষিণ শুলকবহর মহল্লা কমিটির সভাপতি মনজুর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম কাপাসগোলা মহল্লা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আবু আহমেদ।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বহদ্দারহাট ব্যবসায়ী সমিতির উপদেষ্টা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক নুরুল আলম শিপু। নুরুল আলম শিপু বলেন, “চকবাজারে মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের কোনো স্থান হবে না। আমরা এসব অপরাধ কঠোরভাবে দমন করতে সরকার ও প্রশাসনের জোরালো পদক্ষেপের আহ্বান জানাচ্ছি।”

এছাড়াও উপস্থিত ছিলেন কাপাসগোলা মহল্লা কমিটির উপদেষ্টা জাহেদুল আলম বাচ্চু, কাপাসগোলা মহিলা মাদ্রাসার অধ্যক্ষ আবু বক্কর, আকাশ তারা সংগঠনের সাধারণ সম্পাদক মোঃ নুরে আলম সিদ্দিকী।

এতে আরও বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইউসুপ, মাসুদ রেজা চৌধুরী, নুরুল হাসান টিপু, মোঃ সাইফু, আরমান সেকান্দর বাপ্পি, ইলিয়াস জিকু, ইমরান লিটন, নুর সেকান্দর টিটু।

উপস্থিত ছিলেন কামাল, আলম, জাহেদ, ফারুক, শহিদ, সিনবাদ, মুন্না, আলী হায়দার রানা, জয়নাল, জাকির হোসেন, সোহেল, মারুফ রুবেল, তানজিলুল মানিক, ফরহাদুল ইসলাম তারেক, ফাহিম, রহিত, আকবর সহ আরো অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest