Google search engine

ভারত থেকে ২৭৩ কোটি টাকার ডিজেল কিনার প্রস্তাব অনুমোদন

ভারতের নুমালীগড় রিফাইনারী লিমিটেড থেকে ৩০ হাজার টন ডিজেল আমদানি করবে সরকার যার মূল্যমান ২৭৩ কোটি ৬৭ লক্ষ টাকা।

বৃহস্পতিবার (১১ জুলাই) সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভার কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদিত হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মো. মাহমুদুল হোসাইন খান জানান, জি-টু-জি প্রক্রিয়ায় এই ডিজেল আমদানি করা হবে এই বছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ের জন্য। ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপ লাইনের সাহায্যে এই ডিজেল শিলিগুড়ি মার্কেটিং টার্মিন্যাল থেকে বাংলাদেশে প্রবেশ করবে।

এ ছাড়া সুইজারল্যান্ডের টোটাল ইঞ্জিনিয়ারিং গ্যাস অ্যান্ড পাওয়ার লিমিটেড থেকে ৫৮৩ কোটি ৫৬ লাখ ৩০ হাজার ৫২৮ টাকার এক কার্গো এলএনজি কেনার সিদ্ধান্তও গৃহীত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest