
কানপুরে টেস্ট ম্যাচ দেখতে গিয়ে ভারতীয় সমর্থকদের হামলার শিকার হলেন বাংলাদেশি দর্শক, টাইগার রবি। ফেসবুকে লাইভে গিয়ে খেলার খবর শেয়ার করা রবি, প্রথম সেশনে খেলার মাঝেই হামলার শিকার হন।

এ ঘটনায় তার কোমরে আঘাত লাগে। পরে মাঠের বাইরে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন তিনি। ভারতীয় পুলিশ সদস্যদের সহায়তায় তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রবি আগেই ফেসবুকে পোস্ট করেছিলেন যে, তার ওপর হামলার ষড়যন্ত্র করা হচ্ছে। যদিও কারা এই হামলার পেছনে রয়েছে, তা এখনও জানা যায়নি।

অন্যদিকে, মাঠে বাংলাদেশের পারফরম্যান্সও খুব একটা ভালো যাচ্ছে না। সকালে ওপেনারদের ব্যর্থতার পর, অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিছুটা স্থিতিশীল হলেও বড় রান করতে পারেননি। বাংলাদেশ দিনের শেষে ৩ উইকেটে ১০৭ রান তুলেছে।























