Google search engine

ব্লান্ট ট্রমায় মৃত্যুর ধারণা

হিজবুল্লাহ প্রধান নাসরাল্লাহর অক্ষত মরদেহ উদ্ধার

অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে হিজবুল্লাহ প্রধান সাইয়েদ হাসান নাসরাল্লাহর মরদেহ।

রবিবার (২৯ সেপ্টেম্বর) লেবাননের মেডিকেল ও নিরাপত্তার একটি সূত্র আন্তর্জাতিক বার্তাসংস্থা রয়টার্সকে নাসরাল্লাহর মরদেহ উদ্ধারের তথ্যটি নিশ্চিত করেছে।

সংশ্লিষ্টরা বলেছেন, সাইয়েদ হাসান নাসরাল্লাহর মরদেহ খুঁজে পাওয়া গেলেও তার শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই এবং এটি অক্ষত অবস্থায় আছে। তবে তার মৃত্যু কীভাবে হয়েছে অথবা কখন তাকে দাফন করা হবে সেই বিষয়ে কোনো কিছু জানাননি তারা।

মরদেহ উদ্ধারের সঙ্গে সংশ্লিষ্ট দু’টি সূত্র জানিয়েছে, তারা ধারণা করছেন ইসরায়েলি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হওয়ার পর ‘ব্লান্ট ট্রমায়’ নাসরুল্লাহর মৃত্যু হয়েছে। ব্লান্ট ট্রমা হলো কোনো কিছুর আঘাতে শরীরের বাইরে বড় ধরনের কোনো আঘাতের চিহ্ন দেখা যায় না কিন্তু শরীরের ভেতর ক্ষতিগ্রস্ত হয়।

গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) লেবাননের রাজধানী বৈরুতের দাহিয়েহতে বিমান হামলা চালায় দখলদার ইসরায়েল। এই হামলায় প্রাণ হারান হিজবুল্লাহর এই শীর্ষ নেতা।

ফরাসি সংবাদমাধ্যম লে প্যারিসিয়েন জানায়, এই বিমান হামলার কয়েক ঘণ্টা আগেই ইসরায়েলকে নাসরাল্লাহর অবস্থান সম্পর্কে জানিয়ে দেয় এক ইরানি গুপ্তচর। এরপরই সেখানে ক্ষেপণাস্ত্র ছোড়ে ইসরায়েলি বাহিনী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest