Google search engine

লেবাননে ইসরায়েলের ৮ সেনা নিহত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইরান সমর্থিত হিজবুল্লাহ’র যোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে বুধবার (২ অক্টোবর) ইসরায়েলের ৮ সেনা নিহত হয়েছে।

ইসরায়েলের সঙ্গে হিজবুল্লাহ গোষ্ঠী‘র লেবানন সীমান্তে সংঘর্ষ চলছে গত এক বছর ধরে।

ইসরায়েলি সেনারা লেবাননের সীমান্ত এলাকায় ঢুকে স্থল হামলা শুরুর পর বুধবার তাদের সঙ্গে প্রথম মুখোমুখি লড়াই হয় হিজবুল্লাহ যোদ্ধাদের।

তারা দক্ষিণ লেবাননের সীমান্ত শহর মারুন ই রাস-এ ইসরায়েলের তিনটি মারকাভা ট্যাংক রকেট হামলায় ধ্বংস করে দেয়ার দাবি করেছে।

এদিকে, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সেনা নিহতের জন্য সমবেদনা প্রকাশ করে একটি ভিডিওতে বলেছেন, “আমরা ইরানের শয়তানের অক্ষচক্রের বিরুদ্ধে একটি কঠিন যুদ্ধের টান টান সময় পার করছি। এই চক্র আমাদেরকে ধ্বংস করে দিতে চায়। কিন্তু তা ঘটবে না কারণ, আমরা একসঙ্গে পাশে থেকে ঈশ্বরের সাহায্যে সবাই মিলে জয় ছিনিয়ে আনব।”

ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, তাদের নিয়মিত পদাতিক বাহিনী এবং সাঁজোয়া ইউনিট লেবাননে স্থল অভিযানে যোগ দিচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest