
বুধবার সিরিয়ার লেবানন সীমান্তের কাছে বেইত জিন এলাকায় একটি ইসরাইলি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। ইসরাইলি মিডিয়া এ তথ্য নিশ্চিত করলেও হতাহতের বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।
ঘটনাটি এমন সময়ে ঘটেছে, যখন ইসরাইলি বাহিনী লেবাননে আক্রমণ অব্যাহত রেখেছে। এ আগ্রাসনে এখন পর্যন্ত ২,১১৯ জন লেবানিজ নিহত এবং ১০,০০০ এর বেশি মানুষ আহত হয়েছেন।
এই ঘটনার আগে, গাজা উপত্যকায় রাফা শহরে আরেকটি ইসরাইলি হেলিকপ্টার বিধ্বস্ত হয়, যার ফলে পাঁচ ইসরাইলি সেনা নিহত এবং ১০ জন আহত হয়।
লেবাননে ইসরাইলি বাহিনীর চলমান হামলার ফলে গত ২৪ ঘণ্টায় ৩৬ জন নিহত হয়েছেন এবং দেড় শতাধিক মানুষ আহত হয়েছেন। এই হামলা ইসরাইলি বাহিনীর দীর্ঘমেয়াদী আক্রমণের একটি অংশ হিসেবে বিবেচিত হচ্ছে, যা গাজার নিরীহ ফিলিস্তিনি জনগণের ওপর এক বছরের বেশি সময় ধরে চলছে।























