Google search engine

আগের তিন সংসদ নির্বাচনে অনিয়ম চিহ্নিত করবে সংস্কার কমিশন

আওয়ামী লীগ সরকারের অধীনে অনুষ্ঠিত গত তিন জাতীয় সংসদ নির্বাচনে অনিয়ম তদন্ত করার ঘোষণা দিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার আজ সোমবার (১৪ অক্টোবর) আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান।

তিনি বলেন, ‘আমরা এই নির্বাচনী প্রক্রিয়া পুনরায় পর্যালোচনা করছি এবং অনিয়ম ও অসঙ্গতি চিহ্নিত করব। ইতিবাচক দিক থাকলে তা স্বীকার করা হবে।’ এছাড়া, কমিশন জনগণের মতামত সংগ্রহের জন্য এক সপ্তাহের মধ্যে একটি ওয়েবসাইট চালু করবে বলে জানানো হয়।

সংস্কার কমিশনের প্রধান আরও জানান, বিভিন্ন আইন ও বিধির পর্যালোচনা চলছে, যার মধ্যে রয়েছে গণপ্রতিনিধিত্ব আদেশ, সীমানা নির্ধারণ আইন, ভোটার তালিকা আইন ইত্যাদি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest