Google search engine

হত্যার অধিকার রয়েছে ইসরায়েলের: জার্মান পররাষ্ট্রমন্ত্রী

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক সম্প্রতি বলেন যে, ইসরায়েলের নিজেকে রক্ষায় সন্ত্রাসীদের অবস্থান লক্ষ্য করে হামলা চালিয়ে বেসামরিক লোকদের হত্যার অধিকার রয়েছে। কারণ, সন্ত্রাসীরা সাধারণ বেসামরিক লোকদের ঢাল হিসেবে ব্যবহার করছে। ফিলিস্তিনি সংবাদমাধ্যম আল-কুদসের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

জার্মানির পার্লামেন্ট বুন্ডেস্ট্যাগে দেওয়া এক ভাষণে বেয়ারবক এ মন্তব্য করেন। ৭ অক্টোবরের হামাসের হামলার এক বছর পূর্তি উপলক্ষে তিনি বলেন, “আত্মরক্ষার অর্থ শুধু সন্ত্রাসীদের ওপর হামলা নয়, বরং তাদের পুরোপুরি ধ্বংস করে দেওয়া।”

তিনি আরও বলেন, “যখন হামাসের সদস্যরা বেসামরিক স্থাপনার পেছনে, স্কুলের আশেপাশে সামরিক সরঞ্জাম লুকিয়ে রাখে, তখন সেই স্থানগুলো তাদের সুরক্ষার মর্যাদা হারায়। কারণ, সন্ত্রাসীরা এই ধরনের নিয়ম লঙ্ঘন করে।” বেয়ারবক জাতিসংঘে বিষয়টি স্পষ্ট করে বলেছেন যে, যদি সন্ত্রাসীরা বেসামরিক স্থাপনার অপব্যবহার করে, তবে সেই স্থানগুলোর আর নিরাপত্তার মর্যাদা থাকে না।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইসরায়েলের নিরাপত্তা জার্মানির স্বার্থের সঙ্গে সংযুক্ত, এবং এটি কোনও রাজনৈতিক পক্ষপাতের বিষয় নয়। একই সঙ্গে তিনি গাজার মানুষদের জন্য ত্রাণ সরবরাহে জার্মানির প্রচেষ্টার কথা উল্লেখ করেন।

তিনি আরও জোর দিয়ে বলেন, ইসরায়েল এবং ফিলিস্তিনের উভয় পক্ষেই শান্তি আনতে হবে। “ফিলিস্তিনিদের মধ্যে শান্তি না এলে ইসরায়েলও স্থায়ী শান্তি উপভোগ করতে পারবে না,” বলেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest