Google search engine

কোপা ফাইনালের টিকিট কোটি টাকা

একটি ফুটবল ম্যাচের টিকিটের দাম কত হতে পারে? ৯৭ হাজার ৯০০ ডলার, বাংলাদেশি মুদ্রায় এক কোটি সাড়ে ১৪ লাখ টাকা (প্রতি ডলার ১১৭ টাকা হিসাবে)! হ্যাঁ, স্টাবহাব নামের একটি টিকিট বিক্রির ওয়েবসাইটে একেবারে সামনের সারির ভিআইপি টিকিটের এমন দাম উঠেছে আজ শুক্রবার (১২ জুলাই)।

কোপা আমেরিকার ফাইনালে মাত্র দুই ঘণ্টার একটি খেলা দেখার টিকিটের সর্বোচ্চ দাম আপাতত কোটি টাকা ছাড়িয়ে গেছে। বাংলাদেশ সময় শুক্রবার রাত সাড়ে ৮টায় এ প্রতিবেদনটি লেখার সময় টিকিটমাস্টার ওয়েবসাইটে সর্বনিম্ন দামের টিকিটের দামও ছিল দুই হাজার ৫৪১ ডলার বা দুই লাখ ৯৭ হাজার টাকা। অথচ এর আগে কোপার অন্য ম্যাচগুলোর টিকিট গড়ে পাওয়া গেছে ২০০ ডলারে।

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ২৩ বছর পর কোপার ফাইনালে ওঠা কলম্বিয়ার ম্যাচ দেখতে আরাধ্য হয়ে উঠেছে টিকিটের দাম।

এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে রাশেদুল হাসান তুষার-এর পাঠানো কালের কণ্ঠ-এর ১৩ জুলাই (শনিবার) সংখ্যার শেষ পৃষ্ঠায় প্রকাশিত পুরো প্রতিবেদনটা পড়তে ক্লিক করুন কোটি টাকা ছাড়াল কোপার ফাইনালের টিকিট

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest