Google search engine

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে ২৫২ জন ক্যাডেট এসআইকে অব্যাহতি

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ২৫২ জন ক্যাডেট সাব-ইন্সপেক্টরকে (এসআই) শৃঙ্খলাভঙ্গের অভিযোগে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। বাংলাদেশ পুলিশের এডিশনাল ডিআইজি মাসুদুর রহমান মঙ্গলবার (২২ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন।

২০২৩ সালের ১১ নভেম্বর থেকে ক্যাডেট এসআইদের প্রশিক্ষণ শুরু হয়েছিল, যা ৪ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। তবে প্রশিক্ষণ চলাকালীন সময়ে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন একাডেমির অধ্যক্ষ ও পুলিশের অতিরিক্ত আইজিপি মো. মাসুদুর রহমান ভুঞা।

এডিশনাল ডিআইজি আরও বলেন, “২৫২ জনকে চাকরি থেকে ‘ডিসচার্জ’ করার প্রক্রিয়া চলছে এবং শীঘ্রই চিঠি ইস্যু করা হবে।”

পুলিশের এসআই পদে নিয়োগ পেতে হলে প্রার্থীকে শারীরিক, লিখিত ও মৌখিক পরীক্ষার পাশাপাশি কম্পিউটার দক্ষতার পরীক্ষাও দিতে হয়। এসব ধাপ পেরিয়ে স্বাস্থ্য পরীক্ষার পর নির্বাচিত প্রার্থীরা সারদায় এক বছরের জন্য মৌলিক প্রশিক্ষণ গ্রহণ করেন। সাধারণত অক্টোবর-নভেম্বর মাসে প্রশিক্ষণ শেষ করে পাসিং আউট কুচকাওয়াজে অংশগ্রহণ করেন ক্যাডেটরা, এবং এরপর তাদের বিভিন্ন পুলিশ ইউনিটে মাঠপর্যায়ে কাজের জন্য পাঠানো হয়। সেখানে এক বছর পূর্ণ হলে তাদের চাকরি স্থায়ী করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest