
মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী কমলা হ্যারিসের পক্ষে প্রচারণা চালিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। গতকাল মঙ্গলবার ডিট্রয়েটের এক সমাবেশে ওবামা ডোনাল্ড ট্রাম্পকে ‘বয়স্ক’ ও ‘পাগলাটে’ আখ্যা দিয়ে তাঁকে ভোট না দেওয়ার আহ্বান জানান।
ওবামা তাঁর বক্তব্যে অভিবাসন বিষয়ে ট্রাম্পের দৃষ্টিভঙ্গির তীব্র সমালোচনা করে বলেন, ট্রাম্প সব সমস্যার জন্য অভিবাসীদের দায়ী করতে চান। তিনি ভোটারদের সতর্ক করে দিয়ে বলেন, “ট্রাম্প আপনাদের সমস্যার কোনো সমাধান দিতে পারবেন না, বরং তাঁর পরিকল্পনা জঘন্য এবং মানুষকে বিরক্ত করার উদ্দেশ্যে তৈরি।”
অভিবাসন ইস্যুতে মার্কিন ভোটাররা সাধারণত ট্রাম্পের ওপর বেশি ভরসা করলেও, ওবামা চেষ্টা করেছেন ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনা করে কমলা হ্যারিসকে শক্তিশালী প্রার্থী হিসেবে তুলে ধরতে। সমাবেশে আরও উপস্থিত ছিলেন জনপ্রিয় র্যাপার এমিনেম, যিনি কমলাকে সমর্থন জানিয়ে নিজের গান ‘লুজ ইয়োরসেলফ’-এর আংশিক পরিবেশন করেন।























