Google search engine

পুতুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে বাংলাদেশের চিঠি

বাংলাদেশের অন্তর্বর্তী সরকার বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে চিঠি দিয়েছে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা পুতুলকে বাদ দিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে সরাসরি কাজ করতে আগ্রহী। এ বিষয়ে ফরেন সার্ভিস একাডেমিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের উপ-প্রেসসচিব অপূর্ব জাহাঙ্গীর এ তথ্য জানিয়েছেন।

অপূর্ব জাহাঙ্গীর জানান, সায়মা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে ফৌজদারি ও আর্থিক অপরাধের অভিযোগে মামলা রয়েছে, যা তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে। তাই সরকারের পক্ষ থেকে বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুরোধ করা হয়েছে যেন বাংলাদেশের সঙ্গে সরাসরি যোগাযোগ করা হয় এবং আঞ্চলিক পরিচালকের মাধ্যমে নয়। প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলমও জানিয়েছেন যে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ বিষয়ে কী ব্যবস্থা নিচ্ছে, তা বাংলাদেশকে জানাতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

More articles

Latest